জাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচনপ্রধান খবর

ঢাকার ৩ আসনের ১৮ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

ঢাকার তিনটি (১৪, ১৬ ও ১৮) আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে ১৪ ও ১৬ আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে তারা। এই দুই আসনে বাড়তি সতর্কতা এবং বিশেষ নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও নির্বাচনি প্রস্তুতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ ও ‘সাধারণ’- এই তিন শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রতিও বিশেষ আহ্বান জানান এই সেনা ক্যাম্প কমান্ডার। তিনি বলেন, নির্বাচনকালীন পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে। কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে প্রাথমিক যাচাই ছাড়া তা প্রচার করা যাবে না। দায়িত্ব পালনকালে কোথাও ঝুঁকি অনুভব করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!