রাজনীতিত্রয়োদশ সংসদ নির্বাচনপ্রধান খবরসারাদেশ

আমাদের ভাইয়েরা এমপি নির্বাচিত হলে পরিবারের সদস্যসহ প্রতি বছর আয়-ব্যয় হিসাব দিতে বাধ্য হবে: জামায়াতের আমীর

নিজস্ব প্রতিবেদক:
জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করবোনা, বেকারদের হাতে কাজ তুলে দিবো ইনশাল্লাহ। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবার উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান, নারীদের স্বাবলম্বিসহ যেসব দাবি করা হয়েছে সবই বাস্তবায়ন হবে।

তিনি বলেন, কথা দিচ্ছি, আপনাদের টাকা সব আপনাদের কাজে লাগবে, এই টাকায় হাত দিবোনা, চুরি করবোনা, লুন্ঠন করবোনা, ব্যাংক খালি করবোনা, শেয়ার মার্কেট লুন্ঠন করবোনা, চাঁদা তুলবোনা, দুর্নীতি করতে দিবোনা। আপনাদের টাকা আপনাদের কল্যানে ব্যয় হবে, ইনশাল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে।

তিনি বলেন, আপনাদের ভোটে যদি আমাদের ভাইয়েরা নির্বাচিত হয়, তবে আমাদের এমপিরা সদস্যসহ তার পরিবারের সদস্যরা বছরে একবার তাদের আয়-ব্যয় হিসাব দিতে বাধ্য থাকবে। রবিবার দুপুরে জামালপুর জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।


জামায়াতের আমীর আরো বলেন, কিছু দল তারা হ্যা ভোটের ব্যাপারে স্বস্থির সাথে কিছু বলতে চান না, আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আমরা যেমন ১৮ কোটি মানুষের সামনে গিয়ে সবজায়গায় সংস্কারে হ্যা ভোট, গণভোটে হ্যা ভোটের কথা বলছি, আপনারা হ্যা, নাকি না ভোট সেটা ভালো করে বলুন, আস্তে আস্তে, লুকিয়ে লুকিয়ে বলেন কেন? যদি না বলেন, তো বলেদেন, যে আমরা সংস্কার চাইনা, নতুন বাংলাদেশ চাইনা, পুরনো ব্যবস্থা আবার চাই, ফ্যাসিবাদ আবার চাই।

আর যদি হ্যা বলেন, তাউ বলে দেন, আমরা ১৮ কোটি মানুষের আকাঙ্খার বাস্তাবায়ন চাই। তিনি বলেন, দ্বিতীয় ভোটটি আমরা দেব ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ কায়েম হবে সেই প্রতিকের পক্ষে।

জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজিএস ফরহাদ হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুল আউয়াল প্রমুখ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!