প্রধান খবররাজনীতি

বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এর সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ ডা. মিলনের মা তার সন্তানের আত্মা উৎসর্গের সরকারি স্বীকৃতির দাবি জানান। রিজভী বলেন, গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অপেক্ষাকৃত কার্যকর। কিন্তু আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে। মূলত অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতেই তারা এমনটি করেছে। তিনি বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়। কাঠামো অনুযায়ী গণতন্ত্র একেক দেশে একেক রকম। ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা। জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস আছে। এ আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাব নেতারা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!