বিনোদন

শাকিবের সাথে ফ্রেমবন্দি হলেন দীঘি

ছোটবেলায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। তখন পর্দায় শাকিবের ভাতিজির চরিত্রে দেখা যেত তাকে। বিশেষ করে ‘চাচ্চু’ ছবিতে তাদের দর্শক মনে রেখেছে আজও। সময়ের ব্যবধানে সেই ছোট্ট দীঘি এখন বড় পর্দার নায়িকা। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাকিব খানের সঙ্গে দেখা গেল তাকে। তাদের একসঙ্গে দেখে ভক্তদের মনে প্রশ্ন তবে কি নতুন কোনো সিনেমায় জুটি হচ্ছেন তারা? দীঘি নিজেই শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মেগাস্টার’। এরপর থেকেই ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। একসময় পর্দায় চাচা-ভাতিজির চরিত্রে অভিনয় করা দুই তারকাকে একসঙ্গে দেখে অনেকে পুরোনো দিনের স্মৃতিও মনে করছেন। তবে নতুন কোনো সিনেমার শুটিংয়ে নয়, একটি অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্কে গেছেন শাকিব খান ও দীঘি। ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। সেই আয়োজনেই উপস্থিত ছিলেন দেশের চলচ্চিত্র অঙ্গনের এই দুই তারকা। অনুষ্ঠানের ফাঁকে তাদের একসঙ্গে ক্যামেরাবন্দী হতে দেখা যায়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!