রাজনীতিসারাদেশ

মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়  বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
শুক্রবার বিকালে উপজেলার হাওয়াই রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মোটরসাইকেল চালকদের গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, সাবেক সদস্য সচিব সুজন আহম্মেদ, বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান নাইস, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম সরকার, পৌর ছাত্রদলের সদস্য রাফিউল ইসলাম রাফি, বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক রুনু, সহ–প্রচার সম্পাদক তানভীর আহম্মেদ পায়েল, পৌর ছাত্রদল নেতা সজিবসহ সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল বলেন, দ্রুতগতিতে ও বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে অনেক তরুণ অকালে প্রাণ হারাচ্ছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। দুর্ঘটনা কমাতে চালকদের সচেতন হওয়া জরুরি।
তিনি আরও বলেন, সড়কে চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। তরুণদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতেই ছাত্রদলের পক্ষ থেকে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
টুটুল বলেন, শুধু আইন প্রয়োগ নয়, চালকদের মধ্যে সচেতনতা তৈরি করাও সড়ক দুর্ঘটনা কমানোর অন্যতম উপায়। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!