সারাদেশ

বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপি, শ্রমিকদল, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের সিংহজানী রোড এলাকায় আলোচনা সভায় বিএনপি নেতা ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল হক। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো: আব্দুস সোবহান, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, স্বেচ্ছাসেবক দলের নেতা ইকরামুল হক মানিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে নিজের দুই সন্তানকে নির্যাতন সয্য করেছেন, কারাবরণ করেছেন, কিন্তু আপোষ করেননি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের এক অবিশ^রণীয় মহিয়ষী নারী হিসেবে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

 

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!