জাতীয়প্রধান খবররাজনীতি

মিডিয়ায় রাষ্ট্রপতির সম্ভাব্য যে নামগুলো শুনছি, সেখান থেকেই নিশ্চয় একজন হবেন: ড. নিলুফার চৌধুরী মনি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, অনেকের নামই শোনা যাচ্ছে, পত্রিকা এবং সোস্যাল মিডিয়াতেও আমি দেখেছি, আমরা অপেক্ষা করি তখন পর্যন্ত সম্ভাবন্য নামগুলো থেকেই নিশ্চয় একজন হবেন। সেটা পলিটিক্যাল হতে পারে, আবার পলিটিক্যালের বাইরেও হতে পারে, এটা রাষ্ট্রযন্ত্র এবং সরকারই ঠিক করবেন কাকে দিলে ভালো হয়। তিনি বলেন, বিএনপি সংবিধানের বাইরে, আইনের বাইরে কিছুই করবেনা, যদি আইনের মধ্যে এমন কিছু থাকে, কোন ঘটনা ঘটে থাকে সেটা আইন বুঝবে, বিচার বুঝবে। আমরা এইটুকু বলতে পারি আমাদের নেতা তারেক রহমান বলেছেন ওনি হিংসার রাজনীতি করেন না, তবে ওনি বিচারের রাজনীতি করেন, বিচারে যেটা হবে, সেটাই শিরধার্য। শুক্রবার বিকালে জামালপুরে জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় নিলুফার চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অসুুস্থতাজনিত কারন দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, আমরা চিঠিতে সেটাই দেখেছি, আপনারাও দেখেছেন এবং তিনি যে অসুস্থ বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন সেটাও প্রমাণিত। এখন অসুস্থতাজনিত কারনে একজন রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন গণতান্ত্রিক ভাষায় এখানে কিছুই বলার নেই। এখন মাননীয় স্পীকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ নব্বাই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি।

শুক্রবার বিকালে শহরের শফি মিয়ার বাজার মোড় থেকে ড. নিলুফার চৌধুরী মনির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সভাপতিত্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি ছাড়াও বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবাহান, যুবদল নেতা ইকরামুল হক মানিক প্রমুখ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!