বিনোদন

হাফপ্যান্ট পড়ে আলোচনায় জাস্টিন বিবার

গানের পাশাপাশি বৈচিত্র্যময় লাইফস্টাইল ও অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। এবার সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে পোশাক নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই তারকা। কারণ পারফর্মের সময় তার পরনে ছিল শুধু হাফপ্যান্ট আর মোজা; যা নিয়ে এখন আলোচনায় এই শিল্পী। এক প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করে বিবারকে এমন অবস্থায় দেখে একরকম হকচকিয়ে যান আয়োজক ও বিচারকেরা। আর বিবারের এমন খামখেয়ালি পোশাকের বিষয়ে আগে থেকে কিছুই জানতেনও না তারা। গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে জানান, বিবার যে এমন পোশাকে পারফর্ম করবেন, তা তিনি আগে থেকে কাউকেই জানাননি। বলেন, আমার মনে হয় না মঞ্চে ওঠার আগ পর্যন্ত তিনি ঠিক করেছিলেন কী পরবেন। সৃজনশীল পরিকল্পনা নিয়ে আলোচনার সময়ও তিনি কোনো আভাস দেননি, শুধু বলেছিলেন- মঞ্চে উঠে গান গাইবেন। জানা গেছে, সেদিন জাস্টিন বিবার তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের তৈরি করা একটি সাটিন বক্সার শর্টস পরে পারফর্ম করতে মঞ্চে ওঠেন। আয়োজকরা জানান, এই বিশেষ পারফরম্যান্সের জন্য বিবার খুব একটা সময় নষ্ট করতে চাননি, তাই হয়তো বিবার এমন পোশাকেই চলে আসেন। এবারের অনুষ্ঠানে জাস্টিন বিবারের পোশাক ছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিংবদন্তি গায়িকা চের-এর একটি ভুল। ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ক্যাটাগরির বিজয়ী ঘোষণা করতে গিয়ে তিনি ভুলবশত ২০০৫ সালে প্রয়াত সংগীতশিল্পী লুথার ভ্যানড্রসের নাম বলে ফেলেন। তবে দ্রুতই ভুল শুধরে নিয়ে আসল বিজয়ী কেনড্রিক ল্যামারের নাম ঘোষণা করেন তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!