
স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করিম বলেছেন, ৫৩-৫৪ বছরে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিলো, তাদের শাসন আমরা দেশেছি। নতুনভাবে এদের কাছ থেকে নতুন প্রতিশ্রুতি, নতুনভাবে উন্নয়নের ফুলঝুড়ি, এটা আমাদের কোন প্রয়োজন নাই। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রার্থী আবদুর রউফ তালুকদারকে হাতপাখা প্রতীকে বিজয়ী করতে পারি, তাহলে এই এলাকার মানুষ শান্তি পাবে দুনিয়াতে এবং সর্বদিক থেকে নীতি-আদর্শ ইসলাম যেহেতু, এটা ধারন করলে আখিরাতেও আল্লাহ রাব্বুল আল-আমিন শান্তি দান করবেন। এই জন্য আমাদের সকল নেতাকর্মী, মহিব্বী, সকাল শ্রেনীপেশার মানুষদের বলবো আমাদের সময় বেশি নাই, আমাদের রাতদিন হিসাব করে চললে হবেনা, আমার ভাইদের কাছে যেতে হবে, বোনদের কাছে যেতে হবে, সকলকে বুঝিয়ে-শুনিয়ে হাতপাখা প্রতীকের পক্ষে বিজয়ী করতে অবিরাম মেহনত করবো। সোমবার বকশীগঞ্জ উপজেলার এনএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে মুফতী সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, জেলা সভাপতি মোস্তফা কামাল, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল, মুফতী হামিদুল ইসলাম প্রমুখ।
এ সময় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের প্রার্থী আবদুর রউফ তালুকদারের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউর করিম।




