সারাদেশ

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদন্ড

আশিকুর রহমান মাহিম, স্টাফ রিপোর্টার:
জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষনের ঘটনায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ ও প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, জামালপুর সদরের রশিদুপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮), আলী আকবরের ছেলে মনছুর আলী (২৫), শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১৬)। ওই মামলায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে (১৭) খালাস প্রদান করে আদালত।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মোঃ ফজলুল হক জানান, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক গৃহবধু। আসামীরা তার স্বামীকে গাছের সাথে বেঁধে ওই গৃহবধুকে গণধর্ষণ করেন। পরে ওই গৃহবধু ৪ জনকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারা মোতাবেক আদালত ৩ জনের বিরুদ্ধে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থদ-ের আদেশ প্রদান করে। একই মামলায় অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদ-েরও আদেশ প্রদান করে আদালত। তবে দ-প্রাপ্ত সকল আসামীরা পলাতক রয়েছে।

অপরদিকে একই মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় জাহিদুল ইসলাম নামে একজনকে বেকুসুর খালাস প্রদান করে আদালত।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!