ত্রয়োদশ সংসদ নির্বাচনপ্রধান খবররাজনীতি
শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

আজ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। সেই অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার দুপুরে বাবুনগরীকে আমন্ত্রণ জানাতে ফোন দেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ হওয়ার কথা রয়েছে।




