আন্তর্জাতিক

লেবাননে ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তীব্র সংঘর্ষে এখন পর্যন্ত লেবাননে অন্তত ৬৫ হাজার বাস্তুচ্যুত মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান লেবাননের সমাজকল্যাণমন্ত্রী হানীন সাঈদ। তিনি বলেন, সাম্প্রতিক ইসরায়েলি হামলার কারণে দেশে অন্তত ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারা ইতিমধ্যে মন্ত্রণালয়ের আশ্রয়কেন্দ্রে নিজেদের নাম নিবন্ধন করেছেন। তবে এর বাইরে আরো ১০ থেকে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা কেউ সড়কে, কেউ স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছেন। হানীন সাঈদ আরো বলেন, পরিস্থিতি ভালো নয়। মানুষ উদ্বিগ্ন। কিন্তু এর মধ্যেও বাস্তুচ্যুত মানুষদের জন্য আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করছে লেবানন। তবে চলমান উত্তেজনায় লেবাননে মানবিক সংকট আরো গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হানিন সায়েদ আরো জানান, সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছে। দীর্ঘমেয়াদে সরকারের লক্ষ্য হলো দেশের সব ভূখণ্ডে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!