জাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচন

রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ৫৪ হাজার পোস্টাল ভোট

দেশে ও দেশের বাইরে থেকে ভোট প্রদানের পর সংশ্লিষ্টদের ৫৪ হাজার পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছালে কেবল গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা। গতকাল বুধবার এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান কার্যক্রমের সংশ্লিষ্ট দেশের গন্তব্যে পৌঁছেছে ৭,৬৬,৮৬২টি ব্যালট। ভোটাররা ব্যালট গ্রহণ করেছেন ৫,২৪,৮৬৯ জন, ভোটদান সম্পন্ন করেছেন ৪,৭২,৪১০ জন। সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪,৩১,৭৪৮টি ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে ৩,২৬,০২০টি ব্যালট, আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৪১,১৭৮টি। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের ভোটদান কার্যক্রমে ভোটারদের কাছে ৬,৬২,১৯১টি ব্যালট পাঠানো হয়েছে। ব্যালট গ্রহণ করেছেন ১,৭০,৯৮৯ জন। ভোটদান সম্পন্ন করেছেন ১,৩১,৬৯১ জন। ভোটারদের মাধ্যমে পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ১,০৪,১৬৫টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন ১২,৯১৫টি ব্যালট। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে পোস্টাল ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!