আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে দুই জন নিহত

ইউক্রেনের কৃষ্ণসাগরের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার চালোনো ওই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে গতকাল শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের ওই শহরের উপ মেয়র ওলেক্সান্দর ফিলাতভ । ঘটনাস্থলে উপস্থিত হয়ে শহরের উপ মেয়র ওলেক্সান্দর ফিলাতভ হতাহতের বিষয়টি এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিশ্চিত করেছেন। অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ওই হামলায় দুই শিশুসহ আটজন আহত হয়েছেন। তারা জানান, সর্বশেষ হামলায় আবাসিক ভবন, একটি ধর্মীয় স্থাপনা, একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়, যানবাহন এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের চার বছরের বেশি সময় পর গত কয়েক মাস ধরে উভয় পক্ষের হামলা আরও তীব্র হয়েছে। এতে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলের পর ইউক্রেনে বেসামরিক মানুষের জন্য জুন ছিল সবচেয়ে প্রাণঘাতী মাস। সূত্র: এএফপি

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!