জাতীয়

রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাসের স্বল্পচাপ থাকবে

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে আজ শনিবার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘন্টা তিতাস গ্যাসের আওতাধীন সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাস আওতাভুক্ত এলাকার সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!