ত্রয়োদশ সংসদ নির্বাচন

মাদারগঞ্জে আচরণবিধি লঙ্ঘনে দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

খাদেমুল ইসলাম, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে মাদারগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭(গ) ধারা ভঙ্গ করে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ফেষ্টুন লাগানোর দায়ে আচরণবিধিমালার ২৭(ক) ধারায় জামালপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা এবং সূর্যমুখী প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও উপস্থিত ছিলেন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জানান, নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। কোনো প্রার্থী বা দল নির্বাচনী বিধি ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!