জাতীয়

মন্ত্রণালয় থেকে পরীক্ষা কেন্দ্র মনিটরিং করা হবে: শিক্ষামন্ত্রী

সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্র মনিটরিং করা হবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরার আইডি নিয়েছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!