বিনোদন

ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন নার্গিস ফাকরি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরানের উপর ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার কারণে গোটা অঞ্চলজুড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও আতঙ্ক। সেই পরিস্থিতির মাঝেই দুবাইয়ে রয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি। ভয়াবহ এই সময়ের অভিজ্ঞতা নিজেই ভাগ করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দুবাইয়ের থমথমে পরিবেশের ছবি পোস্ট করে নার্গিস জানান, এক অদ্ভুত আতঙ্ক ঘিরে ধরেছে তাকে। তার ভাষায়, “যা-ই হোক, এক অদ্ভুত ভয় কাজ করছে। এর ঠিক পরমুহূর্তে কী হতে চলেছে, আমরা কেউ জানি না।” পরিস্থিতির অনিশ্চয়তা তাকে মানসিকভাবে চাপে ফেলেছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী। নার্গিস আরও জানান, আতঙ্কে দুচোখের পাতা এক করতে পারছেন না। রাত কেটে যাচ্ছে নির্ঘুম অবস্থায়। মাথা যেন সবসময় সজাগ হয়ে আছে-এই বুঝি কিছু ঘটে যায়। চারপাশের অস্বাভাবিক পরিবেশ তাকে গভীর উদ্বেগে ফেলেছে। জানা গেছে, দুবাইয়ে নার্গিসের নিজস্ব বাসভবন রয়েছে। ব্যবসায়ী টনি বেগকে বিয়ের পর সেখানেই বসবাস করছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছেন এই অভিনেত্রী। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে অনিশ্চয়তা ও আতঙ্কের এই সময় দুবাইয়ে বসে নির্ঘুম রাত কাটছে নার্গিস ফাকরির-সোশ্যাল মিডিয়ার পোস্টেই স্পষ্ট সেই অস্থিরতার ছবি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!