বিনোদন

ভিন্ন লুকে চমকে দিলেন মিম

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে বরাবরের মতো দর্শক-ভক্তদের মুগ্ধ করেন ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কিছুদিন আগেই বলিউড স্টাইলে নিজেকে মেলে ধরে তাক লাগিয়ে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন মিম; যেখানে নিজেকে ফের মেলে ধরেছেন এক গ্ল্যামারাস লুকে। গতকাল রোববার দুপুরে সেই ছবি প্রকাশের সঙ্গে বেশ সাড়া ফেলে মিমের ভক্তমহলে। বিশেষ করে নায়িকার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি তার আভিজাত্য নজর কাড়ে ভক্তদের। ছবিগুলোতে মিমকে দেখা যায়, একটি আকর্ষণীয় সিকুইন গাউনে ধরা দিয়েছেন নায়িকা। স্লিভলেস এই লং গাউনটিতে ফুটে ওঠে এক আবেদনময়ী রূপ। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পরেছেন পান্নার দুল। আর খোলা চুলে এনেছেন ওয়েভি বা ঢেউ খেলানো লুক। মেকআপে ছিল স্নিগ্ধতা, চোখের চাহনিতে ছিল আত্মবিশ^াস। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘সফট লুক, স্ট্রং এনার্জি’। মিমের এই লুক দেখে নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসা করেন, মন্তব্য ঘর ভরে যায় ভালোবাসা ও প্রশংসায়। বর্তমানে বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তার নতুন সিনেমা ‘মালিক’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ‘মালিক’-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ফের বড় আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধছেন এই নায়িকা। পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, সিনেমাটির মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার কাজ চলছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!