বিনোদন

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে টিএসসিতে চলচ্চিত্র উৎসব

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব। দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ প্রাঙ্গণে। ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্ম’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে এই উৎসব। সমাপনী দিন ২১ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে ‘কলমীলতা’, পরিচালনায় শহিদুল হক খান। এর পাশাপাশি থাকছে একটি সমসাময়িক প্রামাণ্যচিত্র। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয় ভাষা আন্দোলনভিত্তিক ঐতিহাসিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। সিনেমাটি নির্মাণ করেছিলেন জহির রায়হান। উৎসবের বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং বাংলা চলচ্চিত্রকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। আয়োজনটির সহযোগিতায় রয়েছে গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!