ফিফা ওয়াল্ড কাপ ২০২৬

ব্রাজিল দলকে নিয়ে কটাক্ষ করলেন দেশটির প্রেসিডেন্ট

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর এবার জাতীয় দলকে কটাক্ষ করলেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সাও পাওলোর মাউয়া ইনস্টিটিউট অব টেকনোলজি সফরে তিনি রসিকতার ছলে বলেন,বিশ্বকাপ শেষে জাতীয় দলের বিমানে দেশে ফিরেছেন মাত্র একজন খেলোয়াড়। লুলা বলেন, ‘যে দলটা এত মানুষ নিয়ে গিয়েছিল, তা প্রায় একাই ফিরে এসেছে। জাতীয় দলের বিমানে ফেরার মতো প্রায় কেউই ছিল না। কী লজ্জার ব্যাপার! মাত্র একজন খেলোয়াড়ই সেই বিমানে ফিরে এসেছে।’ ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ^কাপ থেকে বিদায়ের পর জাতীয় দলের সরকারি বিমানে ব্রাজিলে ফেরেন শুধু ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলো। বাকি অধিকাংশ ফুটবলার নিজ নিজ ক্লাব বা ব্যক্তিগত ব্যবস্থাপনায় সরাসরি অন্য গন্তব্যে চলে যান। যাকে অপেশাদার আচরণ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট। ব্রাজিল প্রেসিডেন্ট আরও বলেন, ‘জিততে পারলে আজ সবাই এখানে নাচতো।’ বিশ্বকাপ জিতলে দেশের আবহ কেমন হতো, সেই প্রসঙ্গ টেনেই এই মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি একটি ফুটবল খেলা রোবট দেখে লুলা মজা করে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির উদ্দেশে বলেন, ‘এই রোবটকে চাইলে দলে নিয়ে নিন। এটা ব্রাজিলকে বিশ^কাপ জেতাতে পারবে।’ তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!