প্রধান খবররাজনীতি

বিএনপি প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-ফ্যাসাদ করতে চায় না: মির্জা আব্বাস

বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-ফ্যাসাদ করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, বিজয় আমাদের দ্বারপ্রান্তে। কোনো চক্রান্তের ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল বুধবার দুপুরে নিজের নির্বাচনি প্রচারণার গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, বিএনপি বহুবার নির্বাচন করেছে, আর ব্যক্তিগতভাবে আমি পাঁচ-সাতটি নির্বাচন করেছি। ১৯৯১ সালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির, আব্বাস আলী খান, আওয়ামী লীগের নেতারা এবং বহু দল অংশ নিয়েছিল নির্বাচনে। ওই নির্বাচন থেকে আজ পর্যন্ত কোনো নির্বাচনে কোনো প্রতিপক্ষের ওপর হামলা হয়নি। এমনকি প্রতিপক্ষ কেউ আক্রমণ করেনি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন করেছি। একটি দলের নাম না উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই, তেমনই তাদের জীবন সংক্রান্ত কোনো অভিজ্ঞতা নেই। তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নেই। শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। বিএনপিকে জনগণের সামনে অপদস্থ করাই হলো তাদের কাজ। তাদের মনে হয় পৃথিবীতে আর অন্য কোনো কাজ নেই। নির্বাচনে বিএনপির বিজয় দ্বারপ্রান্তে উল্লেখ করে যেকোনো উসকানির মুখে নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানান মির্জা আব্বাস। তিনি বলেন, এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন। কোনো রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানিমূলক কাজকর্ম করছে, এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ষড়যন্ত্র কী রকম দেখেন, ষড়যন্ত্র তারা শুরু করেছে বহু আগে থেকেই, এখনও চলছে। তিনি আরও বলেন, বাংলাদেশের ৩০০টি আসনে বিএনপি নির্বাচন করছে। শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। এখানে (ঢাকা-৮ আসন) কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আপনারা যা চেষ্টা করেন, জনগণ তার জবাব দেবে। আমরা তার জবাব দেবো না। জনগণ ১২ তারিখে ব্যালটের মাধ্যমে জবাব দেবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!