খেলাধুলা

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে সুস্থ বিনোদন নিশ্চিত করতে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার সালাম তালুকদারের স্বরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে যুবদল নেতা মাসুদ রানার পৃষ্ঠ পোষকতায়
তারাকান্দি বন্ধু একাদশ এই টুর্নামেন্টের আয়োজন করে।

ফাইনাল খেলায় কিংস ইলেভেন তারাকান্দি ও পোগলদিঘা কলেজ একাদশ  অংশ নেয়। এতে ৫ উইকেটে পোগলদিঘা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিংস ইলেভেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও খেলায় প্রধান পৃষ্ঠপোষক মাসুদ রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খসরু, ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোলাইমান হোসেন, সদস্য লাল মিয়া, বন্ধু একাদশের রিয়াদ হাসান অন্তর, ইউনিয়ন ছাত্রদলের নেতা রুবেল হাসান প্রমুখ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!