বিনোদন

বড় পর্দায় ফিরছে ‘হি-ম্যান’

নব্বই দশকের কার্টুনপ্রেমীদের কাছে ‘আই হ্যাভ দ্য পাওয়ার’ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ‘হি-ম্যান’। সেই নস্টালজিয়াক স্মৃতিকে বাস্তবে রূপ দিতে অ্যামাজন জিএমজি স্টুডিওস প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত লাইভ-অ্যাকশন ছবি ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’-এর প্রথম ট্রেলার। খবর কমিক বুক মুভির। অ্যাকশন ও কমেডিতে ভরপুর এই ট্রেলারে দেখা যায়, ১৯৮০-এর দশকের অ্যানিমেটেড সিরিজ থেকে যেন সরাসরি তুলে আনা হয়েছে ইটার্নিয়া গ্রহকে। ট্রেলারের বড় অংশজুড়ে প্রিন্স অ্যাডামকে দেখা যায় পৃথিবীতে, তার পরিচিত স্ট্রিট ক্লোথসে। তবে ট্রেলারের শেষ মুহূর্তে যখন নিকোলাস গ্যালিটজিনকে পুরোপুরি ‘হি-ম্যান’ রূপে প্রকাশ করা হয়, তখনই বোঝা যায় চরিত্রটির জন্য তিনি যথেষ্ট প্রস্তুত। ‘দ্য আইডিয়া অব ইউ’ খ্যাত এই অভিনেতা চরিত্রটির জন্য ব্যাপকভাবে শরীরচর্চা করেছেন, আর তার লুক দর্শকদের বেশ আশাবাদী করে তুলেছে। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ‘স্কেলেটর’ চরিত্রে জ্যারেড লেটোর উপস্থিতি। ‘মর্বিয়াস’-এর পর একাধিক বক্স অফিস ব্যর্থতার কারণে অনেকেই তাকে ‘বক্স অফিস পয়জন’ বলে আখ্যা দিলেও, এই ছবিতে তার মুখ প্রায় দেখা যায় না। বরং স্কেলেটরের লুক একেবারেই কার্টুন-নির্ভুল। ধারণা করা হচ্ছে, এটি লেটোর জন্য মূলত একটি ভয়েস রোল। ছবিটির কাহিনিতে দেখা যাবে, ১৫ বছর আলাদা থাকার পর ‘সোর্ড অব পাওয়ার’ প্রিন্স অ্যাডামকে (নিকোলাস গ্যালিটজিন) ফিরিয়ে নিয়ে যায় ইটার্নিয়ায়। সেখানে সে আবিষ্কার করে, স্কেলেটর (জ্যারেড লেটো)-এর নিষ্ঠুর শাসনে তার নিজস্ব জগৎ ধ্বংসের পথে। পরিবার ও গ্রহকে বাঁচাতে অ্যাডামকে একজোট হতে হবে তার ঘনিষ্ঠ মিত্র টিলা (ক্যামিলা মেন্ডেস) এবং ডানকান ওরফে ম্যান-অ্যাট-আর্মস (ইদ্রিস এলবা)-এর সঙ্গে। শেষ পর্যন্ত তাকে গ্রহণ করতে হবে নিজের প্রকৃত পরিচয়-হি-ম্যান, মহাবিশে^র সবচেয়ে শক্তিশালী মানুষ। ছবিটি পরিচালনা করেছেন ট্রাভিস নাইট। চিত্রনাট্য লিখেছেন ক্রিস বাটলার, অ্যারন নি, অ্যাডাম নি ও ডেভ কলাহাম। অভিনয়ে রয়েছেন নিকোলাস গ্যালিটজিন, ক্যামিলা মেন্ডেস, অ্যালিসন ব্রি, জেমস পিওরফয়, মোরেনা বাক্কারিন, ইয়োহানেস হাউকুর ইয়োহানেসন, শার্লট রাইলি, ক্রিস্টেন উইগ, জ্যারেড লেটো ও ইদ্রিস এলবা। সব ঠিক থাকলে ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ সিনেমাটি চলতি বছরের ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!