জাতীয়প্রধান খবর

পবিত্র রমজান মাস শুরু

দেশের গতকাল বুধবার সন্ধ্যায় আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে পবিত্র রোজা শুরু হয়েছে। ফলে গতকাল বুধবার এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খান তারা। হিসাব অনুসারে, আগামী ১৬ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হওয়ার সম্ভাবনা আছে। গতকাল বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!