আন্তর্জাতিকপ্রধান খবর

তেহরানে তেল ডিপোতে বিস্ফোরণে ‘রাত যেন দিনে পরিণত হয়েছিল’

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে তেহরান ও কারাজ শহরের কয়েকটি তেল ডিপোতে বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের তীব্র আলোয় ‘রাত যেন দিনে পরিণত হয়েছিল।’ খবর বিবিসির হামলার পর তেহরানের একটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকান ও বাড়িঘরে আগুন লাগে। কারাজ শহরের এক বাসিন্দা বলেন, প্রথমে লাল রঙের আলো পুরো এলাকা আলোকিত করে দেয়, এরপর বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। আরেক বাসিন্দা বলেন, বিস্ফোরণের পর আকাশে বিশাল লাল ধোঁয়ার মেঘ দেখা যায় এবং পরে স্থানীয় একটি তেল ডিপোতে আগুন জ্বলতে দেখা যায়। অনেক জায়গায় কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। ইরান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার কারণে বাতাসে ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এজন্য তেহরানের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হওয়ায় এই হামলা চালানো হয়েছে। তবে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩২ জন বেসামরিক মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!