ত্রয়োদশ সংসদ নির্বাচনসারাদেশ

জামালপুর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১১ জন

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলা কারাগারের ১১ জন কারাবন্দী পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে তারা ভোট দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মো: গোলাম দস্তগীর।

তিনি বলেন, জামালপুর জেলা কারাগারে আট শতাধিক কারাবন্দি রয়েছেন। এদের মধ্যে ১১ জন বন্দী ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পেতে নিবন্ধন করেছিলেন। পোস্টাল ব্যালটের জন্য আবেদন করা কারাবন্দীদের মধ্যে ৩ জন মহিলাসহ ৭ জন কয়েদী ও ৪ জন হাজতী ভোটার। নিবন্ধিতদের মধ্যে ৯ জনের ব্যালট পৌঁছালেও বাকি ২ জনের ব্যালট এখনো পৌঁছায়নি বলে জানান তিনি।

জেল সুপার মো: গোলাম দস্তগীর আরও বলেন, ১১ জন বন্দীর মধ্যে ইতিমধ্যে ৬ জনের ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। ৩ জনের স্ক্যান ত্রুটির কারনে ভোট গ্রহণ সম্পন্ন হয়নি। বাকী ২ জনের ব্যালট পাওয়া সাপেক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য জেলা কারাগারে সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!