সারাদেশইসলাম ও জীবন

জামালপুর জেনারেল হাসপাতালে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার হাসপাতাল প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক ডা. আহাম্মদ আলী আকন্দ, অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের রিজিওনাল ম্যানেজার খন্দকার আহমদ উল্লাহ ইবনে রুহানী শরীফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, মাহে রমজান আত্মশুদ্ধির উত্তম সময়। আমরা নিজেদের সংযত রেখে ধর্মীয় অনুশাসন মেনে চলব এবং পেশাগত দায়িত্ব পালন করব। চিকিৎসকদের পেশাটি পৃথিবীতে সবচেয়ে মহান ও মানবিক পেশা। মানবিক দৃষ্টিভঙ্গি ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসদের এই পেশায় আসা উচিত। চিকিৎসকের কাছে যখন কোন অসুস্থ রোগী সেবা নিতে আসে তারা যেন সঠিক সেবা ও পারমর্শ পায় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও নজর দিতে হবে। সরকারি হাসপাতালের সীমিত সাধ্যের মধ্যেও আমরা সেবা দিয়ে যাচ্ছি। সবার আন্তরিক সহযোগীতা পেলে বর্তমান পরিসরে হাসপাতালে আরও ভালো সেবা প্রদান সম্ভব হবে।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগীতায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!