সারাদেশ

জামালপুরে সুজুকি বাইকার পরিবেশকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে সুজুকি বাইকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সুজুকি বাইক পরিবেশক এসএস এন্টার প্রাইজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে র‍্যনকন মটর বাইক প্রতিনিধি টেরিটরি ম্যানেজার (সেলস) মো: সাজ্জাদ হোসেন, এরিয়া ম্যানেজার (সার্ভিস) মো: রফিকুল ইসলাম, প্রাইম ব্যাংক ম্যানেজার সাইফুল ইসলাম, ব্রাক এস এম ই ম্যানেজার, শেরপুর অশিন মটরস এর স্বত্বাধিকারী এস এম আবু সাঈদ, এস এস এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ  সময় বক্তারা নিরাপদ সড়কের দাবিতে বাইকারদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া দেন । পরে দেশবাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!