জামালপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামালপুর সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জামালপুর সদর উপজেলা পরিষদ এই মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন। এ সময় তিনি বলেন, আগামীতে জামালপুর জেলায় কোন ধরনের মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের স্থান হবে না। তিনি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন।
অনুষ্ঠানে শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপি সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন মিলন, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মহান ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও ইফতার করা হয়।




