জামালপুরে কোরআন অবমাননার অভিযোগে যুবক অবরুদ্ধ, উদ্ধার করলো পুলিশ-সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার:
জামালপুরে এক যুবকের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ উঠেছে। এ সময় কোরআন অবমাননার অভিযোগে আকাশ নামে ওই যুবককে অবরুদ্ধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে রবিবার রাত ১১টার দিকে পৌরসভাধীন জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকা থেকে ওই যুবক আটক করে পুলিশ ও সেনাবাহিনী।
অভিযুক্ত আকাশের পরিবার ও এলাকাবাসী জানায়, জামালপুর পৌরসভাধীন জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার আনার মিয়ার ছেলে আকাশ(২৬) মাদকাসক্ত হিসেবেই পরিচিত। শনিবার বিকালে অভিযুক্ত আকাশ ঘরে থাকা কোরআন শরিফের পাতা ছিড়ে ঘরের পিছনে নর্দমার মধ্যে ফেলে দেয়। এই ঘটনা প্রতিবেশীরা দেখে নর্দমায় ফেলে দেওয়া কোরআন শরিফের পাতা তুলে ঘরে এনে রেখে দেয়। কোরআন অবমাননার বিষয়টি রবিবার এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষব্ধ জনতা অভিযুক্ত আকাশকে অবরুদ্ধ করে। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং অবরুদ্ধ আকাশকে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার আশ^াস দিয়ে আটক করে থানায় নিয়ে আসে।




