সারাদেশইসলাম ও জীবন

জাবিপ্রবির শিক্ষার্থীদের নিয়ে শিবিরের গণ-ইফতার ও সিরাত প্রতিযোগিতা

 ইয়াসির আরাফাত, জাবিপ্রবি প্রতিনিধি:
​পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবিপ্রবি শাখা। রবিবার (১ মার্চ) জামালপুর শহরে অবস্থিত ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
​জাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো: মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফাহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলার আমির আব্দুস সাত্তার। এ সময় ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতে ইসলামীর আমীর আল ইমরান সুজন, জামালপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, জেলা ছাত্র্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ও জিয়াউল হক।
​এর আগে, বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের ৫ রাস্তা মোড়ে অবস্থিত উইজডোম কলেজে সিরাত প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়। ‘আদর্শ মানব মুহাম্মদ (সা.)’ বইটির ওপর এমসিকিউ পদ্ধতিতে প্রতিযোগিতা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাঁদের হাতে নগদ অর্থ, বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
​জাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি ফাহাদ আহমদ বলেন, ‘পবিত্র রমজান আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির এক অনন্য সুযোগ। সাধারণ শিক্ষার্থীদের এক কাতারে এনে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করা এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করাই এই গণ-ইফতারের অন্যতম লক্ষ্য। এর পাশাপাশি, সিরাত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নবী করিম (সা.) এর জীবনাদর্শ সম্পর্কে জানার আগ্রহ তৈরি করা এবং সেই মহান আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার অনুপ্রেরণা জোগাতেই আমাদের এই আয়োজন।’
পরীক্ষায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘রমজান মাসে এমন একটি প্রতিযোগিতা আমাদের জন্য অনেক বড় সুযোগ ছিল। এর মাধ্যমে প্রিয় নবী (সা.)-এর জীবনী খুব গভীরভাবে পড়ার ও জানার সুযোগ হয়েছে। অত্যন্ত প্রশংসনীয় এ উদ্যোগের জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!