সারাদেশ

জাবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও রেজিষ্ট্রারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ভিসি, প্রো-ভিসি ও রেজিষ্ট্রারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আল-মামুন সরকার। বক্তারা ভিসি, প্রো-ভিসি ও রেজিষ্ট্রারের পদত্যাগসহ বিতর্কিত সকল নিয়োগ ও পদোন্নতি বাতিল, নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালার যথাযথ অনুসরণ, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেয়া, বিশ্ববিদ্যালয়ে ভীতিমুক্ত কর্মপরিবেশ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!