সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের মতবনিমিয় সভা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনবিার  মেলান্দহ উপজলো প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই আলোচনা সভার আয়োজন করে।

মেলান্দহ উপজেলা পরষিদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।  এ সময় আরো বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবায়দুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসব মুখর এবং সুষ্ঠভাবে সম্পন্ন করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। ভোটাররা যাতে নির্ভিগ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটারধিকার প্রয়োগ করতে পারে সেদিকে যেমন লক্ষ্য রাখতে হবে, একই সাথে কেউ যাতে বিশৃংখলা করে ভোট কেন্দ্রের পরিবেশ নষ্ট করতে না পারে সেটি কঠোর হস্তে দমন করতে হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!