খেলাধুলা

চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গেলেন নাহিদ রানা

মাঠে ফেরার জন্য নাহিদ রানার লড়াই সহসা শেষ হচ্ছে না। এবার উন্নত চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গিয়েছেন তিনি। আজই অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছেছেন এই এক্সপ্রেস বোলার। অস্ট্রেলিয়ার পার্থ এর কোস্টাল অর্থোপেডিক হাসপাতালের ডাক্তার পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নেবেন নাহিদ। অনলাইনে পরামর্শ দিতে চাইলেও বিসিবি ঝুঁকি নিতে নারাজ। নিজেদের খরচ অস্ট্রেলিয়া পাঠিয়েছে এই তরুণ পেসারকে। অস্ট্রেলিয়াতেই ১০ দিনের মতো পুনর্বাসন চলবে নাহিদের। সেই চিকিৎসকের সাথে নাহিদকে দেখভাল করবেন স্থানীয় এক ট্রেনার। এখন অস্ট্রেলিয়া গেলেও তারকা এই পেসার চোটের কারণে যেতে পারেননি জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে। জিম্বাবুয়ে সফরে পাওয়া চোটে হাতছাড়া হয়েছে এশিয়ান গেমস ও আফগানিস্তান টেস্ট। খেলবেন না আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি হোম ম্যাচের আগে যে করেই হোক তাকে পেতে চায় বিসিবি। এ লক্ষ্যে গত রোববার তার পরীক্ষানিরীক্ষা সম্পন্ন হয়। সেই পরীক্ষানিরীক্ষার রিপোর্ট অনুযায়ী, পিঠের চোটে ভোগা এই পেসারের পিঠের নিচের অংশ ও পেলভিক অংশে দুর্বলতা রয়েছে। যে কারণে তিনি বোলিং করার সময় পর্যাপ্ত শক্তি পাচ্ছেন না এবং ব্যথা অনুভব করছেন। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদের না খেলার সম্ভাবনাই জোরালো। বাকিটা জানা যাবে চিকিতসক পিটার দি আলেসান্দ্রোর পর্যবেক্ষণের পর।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!