ত্রয়োদশ সংসদ নির্বাচনরাজনীতিসারাদেশ

গভীর রাতে নুরের নির্বাচনি অফিসে আগুন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি ( ট্রাক প্রতীক) নুরুল হক নুরের অস্থায়ী নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। গত সোমবার গভীর রাতে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৫নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান লেলিন বলেন, আমরা নির্বাচনি কার্যক্রম শেষ করে অফিসে তালা দিয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাই। রাত ৩টার দিকে আগুন দেখে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে অফিসের ব্যানার, পোস্টার, টিভি, সাউন্ড বক্স, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। কে বা বা কারা আগুন দিয়েছে- আমরা দেখিনি। তবে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। দশমিনা থানার ওসি হাসনাইন পারভেজ জানান, গত সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা অস্থায়ী নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!