খেলাধুলা

এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা। তারকা পেসার মাথিশা পাথিরানা পায়ের পেশিতে চোট পাওয়ায় প্রায় নিশ্চিতভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন। স্ক্যানে তার কাফ মাসলে টান ধরা পড়েছে, যা সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের চতুর্থ বল করার পর বাঁ পা চেপে ধরে মাটিতে বসে পড়েন পাথিরানা। পরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ওই ইনিংসে আর বল করতে পারেননি তিনি। শ্রীলঙ্কা দলের ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠৌর বলেন, “আমার মনে হয় টুর্নামেন্টের বাকি অংশের জন্য তাকে অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। যদি পুরোপুরি ছিটকে যায়, সে খবর শিগগিরই আসবে। বদলি নিয়ে এখনো আলোচনা চলছে।” বর্তমান লঙ্কান দলে পাথিরানাকে সেরা ডেথ বোলার হিসেবে ধরা হয়। বিশেষ করে ইনিংসের শেষ দিকে ইয়র্কার ও স্লোয়ারে তার কার্যকারিতা দলের বড় ভরসা। চলমান বিশ্বকাপে সুপার এইট পর্বে শ্রীলঙ্কার সামনে কঠিন সূচি অপেক্ষা করছে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। এমন গুরুত্বপূর্ণ সময়ে পাথিরানার মতো ডেথ স্পেশালিস্টকে হারানো শ্রীলঙ্কার বোলিং আক্রমণে বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!