বিনোদন

এবারের অস্কারে মনোনয়ন পেলো যারা

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মনোনয়ন তালিকা। এবারের আসরে নতুন ইতিহাস গড়েছে পরিচালক রায়ান কুগলারের হরর ড্রামা ‘সিনার্স’। একক সিনেমা হিসেবে রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ছবিটি। সেরা চলচ্চিত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে এগিয়ে রয়েছে ‘সিনার্স’। ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। একই বিভাগের দৌড়ে আছেন মাইকেল বি জর্ডানও-যিনি ‘সিনার্স’-এ অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন। এদিকে ৯৮তম একাডেমি পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছে করণ জোহর প্রযোজিত ও নীরজ ঘেওয়ান পরিচালিত বলিউড ছবি ‘হোমবাউন্ড’। এতে হতাশ হয়েছেন ভারতীয় চলচ্চিত্রপ্রেমীরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের অস্কারের গুরুত্বপূর্ণ বিভাগে কারা পেলেন মনোনয়ন-

সেরা সিনেমা: বুগোনিয়া, এফ-ওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স, ট্রেন ড্রিমস

সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (হ্যামনেট), জশ সাফদি (মার্টি সুপ্রিম), পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইওয়াকিম ট্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু), রায়ান কুগলার (সিনার্স)

সেরা অভিনেতা: টিমোথি শালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), মাইকেল বি জর্ডান (সিনার্স), ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)

সেরা পাশর্^ অভিনেতা: বেনিসিও দেল তোরো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), জ্যাকব এলর্ডি (ফ্রাঙ্কেনস্টাইন), ডেলরয় লিন্ডো (সিনার্স), শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) এবং স্টেলান স্কার্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)

সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট), রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই হ্যাড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু), রেনাটা রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু) এবং এমা স্টোন (বুগোনিয়া)

সেরা পাশর্^ অভিনেত্রী: এলি ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু), ইঙ্গা ইবসডোত্তার লিলেয়াস (সেন্টিমেন্টাল ভ্যালু), অ্যামি ম্যাডিগান (ওয়েপনস), উনমি মোসাকু (সিনার্স) এবং টেয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা মৌলিক চিত্রনাট্য: ব্লু মুন, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, মার্টি সুপ্রিম, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): বুগোনিয়া, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, ট্রেন ড্রিমস

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: দ্য সিক্রেট এজেন্ট, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিরাত এবং দ্য ভয়েস অব হিন্দ রজব

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: আর্কো, এলিও, কেপপ ডেমন হান্টার্স, লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন, জুটোপিয়া টু

সেরা মৌলিক গান: ডিয়ার মি (ডায়ান ওয়ারেন: রিলেন্টলেস), গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স), আই লাইড টু ইউ (সিনার্স), সুইট ড্রিমস অব জয় (ভিভা ভার্ডি), ট্রেন ড্রিমস (ট্রেন ড্রিমস)

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: কাম সি মি ইন দ্য গুড লাইট, কাটিং থ্রু দ্য রকস, মি. নোবডি এগেনস্ট পুতিন, দি অ্যালবামা সলিউশন, দ্য পারফেক্ট নেইবর

সেরা সিনেমাটোগ্রাফি: ফ্রাঙ্কেনস্টাইন, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সিনার্স, ট্রেন ড্রিমস

সেরা সম্পাদনা: এ১, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স

সেরা কস্টিউম ডিজাইন: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, সিনার্স

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!