আন্তর্জাতিক

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া—এমন দাবি উঠেছে। এসব তথ্য মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক ঘাঁটি সম্পর্কে বলে জানা গেছে। বার্তা সংস্থা এপি ও ওয়াশিংটন পোস্ট গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে রাশিয়ার সহায়তা কতটা বিস্তৃত, তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি অস্বীকার না করলেও বলেছে, এতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কোনো বড় পরিবর্তন হচ্ছে না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, তারা সব ধরনের তথ্য নজরে রাখছেন এবং সামরিক পরিকল্পনায় তা বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের সম্পর্ক নতুন নয়। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোন ব্যবহার করছে রাশিয়া। সেই সহযোগিতার প্রতিদান হিসেবেই মস্কো তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মতে, এই ধরনের সহযোগিতা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!