আন্তর্জাতিক

ইয়েমেনে সেনা অভিযান : ২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীন সেনাবাহিনীর অভিযানে গত শুক্রবার রাত ১২টা থেকে গত শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত হয়েছেন। গতকাল রাববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, চলমান ‘ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ সামরিক অভিযানের আওতায় শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত হুথি নিয়ন্ত্রিণত এলাকাগুলোতে মোট ৭৩৬টি আঘাত হানা হয়েছে। এসব আঘাতে নিহত হয়েছেন এই ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার। এছাড়া অভিযানে হুথি বাহিনীর অন্তত ৬৮টি সামরিক যান এবং বিভিন্ন সামরিক স্থাপনাও ধ্বংস করা হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী শনিবার জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৭৩৬টি অভিযানে তাদের বাহিনী ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডারকে ‘নিষ্ক্রিয়’ করেছে। এছাড়া, তারা ৬৮টি সামরিক যান ও বিভিন্ন অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে। শুক্র-শনিবারের অভিযানে হুথিদের কমান্ড সেন্টার, সৈন্য সমাবেশস্থল, অতিরিক্ত সেনা মোতায়েনের স্থান, অস্ত্রাগার এবং সরবরাহ পথগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। অভিযানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশকে। এই প্রদেশটি হুথি বাহিনীর অন্যতম ঘাঁটি অঞ্চল হিসেবে পরিচিত। সেনাবাহিনীর রোববারের বিবৃতিতে বলা হয়েছে, তাইজে হুথিদের একটি কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান এবং একটি পরিত্যক্ত হোটেলের ভেতরে থাকা অস্ত্রাগারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। “তাইজের সেই পরিত্যাক্ত হোটেলটিকে হুথিরা একটি পর্যবেক্ষণ কেন্দ্র ও গোলাবর্ষণের অবস্থানে পরিণত করেছিল, যেখান থেকে তারা আবাসিক এলাকাগুলোতে হুমকি সৃষ্টি করছিল এবং শহরটিতে নিজেদের অবরোধ বজায় রেখেছিল। সরকারি বাহিনী ওই এলাকা থেকে আসা গোলাবর্ষণ বন্ধ করতে অভিযান চালিয়েছে”,বলা হয়েছে সেনাবাহিনীর বিবৃতিতে। তাইজে এখনো লড়াই চলছে; সেখানে শহরের কেন্দ্রস্থল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, অন্যদিকে হুথিরা সম্প্রতি গ্রামীণ ও উপকূলীয় কিছু এলাকায় নিজেদের অবস্থান জোরদার করেছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও অন্যান্য প্রদেশ দখল করে নিলে ইয়েমেন সংঘাতের মুখে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনের সংঘাতে হস্তক্ষেপ করে। বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, এডেন শহরসহ দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের বিশাল এলাকা সরকারি বাহিনী এবং তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র : আরব নিউজ, আনাদোলু এজেন্সি

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!