বিনোদন

অবৈধ মদ নিয়ে গ্রেফতার হওয়ার পর যা বললেন মেহজাবীন

বিদেশ থেকে অবৈধভাবে মদ আনার সময় বিমানবন্দরে ধরা পড়েন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী আদনান আল রাজীব ও চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। তবে রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় জোর আলোচনা। মাদককাণ্ডের অভিযোগে সরাসরি মুখ না খুললেও গতকাল রোববার এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীন দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। মেহজাবীনের ভাষ্যমতে, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় তাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছেন, ঠিক তখনই আবার তার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে তার মতো অনেক আর্টিস্টকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, বলে জানান মেহজাবীন। যা একেবারেই কাম্য নয়। আজকাল নারীরাই সহজ টার্গেট, এর পেছনে কে বা কারা আছে তা জানা নেই অভিনেত্রীর। বর্তমানে মেহাজবীনের ওই পোস্টের মন্তব্যের ঘরটি বন্ধ রয়েছে। তাই চাইলেই সেখানে নিজেদের মতামত জানাতে পারছেন না নেটিজেনরা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!