প্রধান খবরসারাদেশ

ছয়টি বগি বনের ভেতর রেখে চলে গেল ট্রেন

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছয়টি বগি বনের ভেতর রেখে বাকি ছয়টি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশন চলে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত ছয়টি বগি লাউয়াছড়া বনের ভেতর থেকে উদ্ধার করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন। স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি ছয়টি বগির পর ক্লিপ (হুক) ভেঙে যায়। এতে ছয়টি বগি রেখে ইঞ্জিনটি বাকি বগি নিয়ে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল রেলস্টেশন চলে যায়। রেখে যাওয়া বগি নেওয়ার জন্য বিকল্প ইঞ্জিন নিয়ে আসা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বলেন, হুক ছিঁড়ে ফেলে আসা ছয়টি বগি আনার জন্য ইঞ্জিন পাঠানো হয়। প্রায় চার ঘন্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!